বিশ্বখ্যাত জাপানি ইলেকট্রনিক ব্র্যান্ড শার্পের পণ্য এখন থেকে র্যানকন গ্রুপের র্যাংগস ইমার্টে পাওয়া যাবে। এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা এখন শার্পের উন্নত ও নির্ভরযোগ্য প্রযুক্তিপণ্য সংগ্রহ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Visit catcrossgame.com for more information.
সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শার্প ও র্যানকন গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন র্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী ও শার্প করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট তামুরা তোমোকি।
আরও উপস্থিত ছিলেন শার্প সিঙ্গাপুর ইলেকট্রনিকস করপোরেশন পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উ কিট চিউ, শার্প করপোরেশনের প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ডিভিশনের ডিভিশন ম্যানেজার কুবো হিরোটাকা, র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, র্যানকন ইলেকট্রনিকসের বিভাগীয় পরিচালক ইয়ামিন শরিফ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে তামুরা তোমোকি বাংলাদেশের বাজারে শার্পের প্রযুক্তিনির্ভর, টেকসই ও ব্যবহারবান্ধব পণ্যের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, শার্প প্রতিনিয়ত এমন উদ্ভাবনী সমাধান দিচ্ছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর করে তোলে।
রোমো রউফ চৌধুরী বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা এখন র্যাংগস ইমার্ট থেকে সরাসরি শার্পের পণ্যসম্ভার সহজেই সংগ্রহ করতে পারবেন। শার্পের অন্তর্ভুক্তি র্যানকন গ্রুপের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
