বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরের স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিকস অনুষদের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাদিক ইকবাল, সোশিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজাসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তারা।
Visit saltysenoritaaz.org for more information.
এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাঁদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিন পরিদর্শনের সুযোগ পাবেন। এ ছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।
মেলা চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তি–ইচ্ছুক ছাত্রছাত্রীরা তাঁদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে ২৪ এপ্রিল, শুক্রবার।
