কুয়াশার ওপারে

· Prothom Alo

কুয়াশা ভেদ করে

গুটিকয় মাটির ভাঁড় বাঁকে ঝুলিয়ে

Visit milkshakeslot.lat for more information.

হেঁটে গেল এক গাছি,

আরও গাঢ় এক কুয়াশার দিকে।

তাকে ঠিক জীবিত মনে হয় না;

যেন জম্বি, সামান্য দৃশ্যমান হয়ে

আবার অদৃশ্য হয়ে গেল।

মুহূর্ত কয়েক পরে,

অদৃশ্য ঘুঘুর ডাক, ক্ষীণ এক

অচেনা ভাষায় কোনো সতর্কবার্তা দিচ্ছে।

গাছি লোকটা চলে গেলেও

বাতাসে রয়ে গেল অদৃশ্য শীতল গন্ধ—

পুরোনো কাফনের।

দূরে, পলিথিনের মতো

কুঁচকে যাওয়া কুটিরের সামনে

আরও কিছু ছায়া—স্থির, অবয়বহীন।

Read full story at source