মুক্ত আসর ও আমিই নজরুলের আয়োজন ‘বৈশাখ মঙ্গল উৎসব’

· Prothom Alo

মুক্ত আসর ও আমিই নজরুল আয়োজন করে ‘বৈশাখ মঙ্গল উৎসব’। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে চারটায় রাজধানীর ধানমন্ডিতে এ আয়োজনে আলোচনাসহ গান ও কবিতা পরিবেশিত হয়।

Visit sport-tr.bet for more information.

উৎসবে বক্তব্য দেন ভূপর্যটক ও লেখক মহুয়া রউফ, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ প্রমুখ।

মহুয়া রউফ বলেন, ঘোরায়া পরিবেশে অসাধারণ একটি আয়োজন।

আবু সাঈদ বলেন, ‘বৈশাখের আজ প্রথম দিনে আমরা আয়োজন করেছি মঙ্গল উৎসব। আমরা চাই বাংলাদেশের মানুষের মঙ্গল। অসাম্প্রদায়িক চেতনা, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর হোক, মানুষের মধ্যে বয়ে আসুক মঙ্গল। মুক্ত আসর ও আমিই নজরুল আমরা সেই বোধকে ধারণা করি এবং তা ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করছি। আমরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই নজরুলের সাম্যবাদী আদর্শ ও চেতনা।’

আমিই নজরুলের শিল্পী গণেশ চন্দ্র মণ্ডল ‘একখানা মেঘ ভেসে এল আকাশে’ ও ‘পাহাড়ের ওপারে নিশিথ রাত্রি’; ইশরাত জাহান ‘একি অপরূপ রূপে মা তোমায়’, ‘নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা’; মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শায়লা রহমান ‘এলো এলোরে বৈশাখ, ঝড় এলো এলোরে’, ‘এই স্বর্ণালি সুন্দর সন্ধ্যায়’ এবং মুক্তবন্ধু তাসনুভা হক ‘আমি অপার হয়ে বসে আছি’ ও ‘মোরা একটি বৃন্তে দুটি কুসুম হিন্দু–মুসলমান’ গান পরিবেশন করেন।

কাজী নজরুল ইসলামের ‘কালবৈশাখী’ কবিতাটি আবৃত্তি করেন আমিই নজরুলের আইরিন সুলতানা ও পল্লিকবি জসীম উদ্‌দীনের ‘আমার বাড়ি’ কবিতাটি মুক্ত আসরের মুক্তবন্ধু ইয়াতুননেসা রুমা আবৃত্তি করেন।

সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।

আয়োজনে সহযোগিতা ছিল স্বপ্ন ৭১, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source