ডাগআউটে মুঠোফোন, বিপদে পড়তে যাচ্ছে রাজস্থান

· Prothom Alo

আইপিএলে টানা ৪ ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। আছে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে মাঠের সেই সাফল্য ছাপিয়ে এখন আলোচনায় বড় এক বিতর্ক।

Visit playerbros.org for more information.

গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে আইপিএলের নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে রাজস্থানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি।

শুক্রবারের ম্যাচটিতে রাজস্থানের ইনিংসের ১১তম ওভারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দার দলের ডাগআউটে বসে মুঠোফোন ব্যবহার করছেন। তাঁর পাশেই বসে ছিলেন কিশোর ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী, তাঁকে ফোনে স্ক্রিনে উঁকি দিতে দেখা যায়।
কী বলছে আইপিএলের নিয়ম?

আইপিএল পিএমওএ (খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়াল এরিয়া) প্রটোকল অনুযায়ী, ‘পিএমওএতে মুঠোফোন এবং অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করার অনুমতি নেই।’

এই এলাকার অন্তর্ভুক্ত হলো ড্রেসিংরুম, ড্রেসিংরুমের সামনের খেলোয়াড়দের ম্যাচ দেখার এলাকা, টিভি/থার্ড আম্পায়ার এলাকা, ম্যাচ রেফারির কক্ষ, খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের খাবারের এলাকা, ডাগআউট এবং বিসিসিআই অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো এলাকা।

তারিকের থেমে গিয়ে বোলিংয়ে আপত্তি মিচেলের, বোঝালেন আম্পায়ার শরফুদ্দৌলা

খেলোয়াড় ও স্টাফদের স্টেডিয়ামে ঢোকার পরপরই ফোন ও স্মার্টওয়াচ জমা দিতে হয়। ম্যানেজার ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারেন। এমনকি ডাগআউটে সঙ্গেও নিয়ে যেতে পারেন, তবে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি দেখভালের জন্য বিসিসিআই অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের প্রধান কর্তৃক নিযুক্ত দুজন বিসিসিআই অ্যান্টি-করাপশন ম্যানেজার পিএমওএ তদারকির এবং সঠিক প্রটোকল অনুসরণ নিশ্চিত করার দায়িত্বে থাকেন।

এ ঘটনা নজরে আসার পর কড়া সমালোচনা করেছেন ললিত মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ডাগআউটে মুঠোফোন থাকা একদমই অসম্ভব। এটা কি সত্যিই ঘটেছে? যদি ঘটে থাকে, তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’

এমন গুরুতর অভিযোগের মুখে রাজস্থান রয়্যালস এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিসিসিআইর দুর্নীতি দমন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। অভিযোগ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন দলটির ম্যানেজার।

আইপিএল আসল ক্রিকেটের চেয়ে অনেক বেশি সিনেমার মতো, বলছেন রুশো

Read full story at source