ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গার্মেন্টস ব্যবসায়ী থেকে অভিনয় ও প্রযোজনায় নাম লেখান অনন্ত। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক সংকটে সিনেমা থেকে ‘বিরতি’তে আছেন এ দম্পতি। এবার অনন্ত আভাস দিলেন, রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা।
Visit freshyourfeel.org for more information.
বর্ষা ও অনন্ত জলিলগত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল তাঁর স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। অনন্ত জলিল জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন। তাই মানুষের সেবায় তাঁর রাজনীতিতে আসা উচিত।
অনন্ত জলিল ও জায়েদ খান ছবিপ্রতি কত টাকা পানঅনন্ত জলিল বলেন, ‘টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। আমি আবারও বলি, বর্ষা রাজনীতিতে আসতে পারে। কারণ, নেত্রী হিসেবে সে ভালো—তার প্রশাসনিক দক্ষতাও ভালো। এতগুলো বছর ধরে তার যে আচরণ, মানুষের সঙ্গে মেশা—এসব দেখলে মনে হয় সে পারবে।’
বর্ষা ও অনন্ত জলিলঅনন্ত আরও বলেন, ‘সে যখন গ্রামে যায়, কল্পনা করতে পারবেন না—সকালে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত, কখনো ৮-৯ ঘণ্টা ধরে মানুষের পাশে থাকে, নিজের হাতে সাহায্য করে। আমরা তো অনেক সময় কয়েকজনকে দায়িত্ব দিয়ে চলে যাই, কিন্তু সে তা করে না। এমনকি বাচ্চাদের স্কুলব্যাগের মতো ব্যাগে টাকা নিয়ে নিজে দাঁড়িয়ে ছয়-সাত-আট ঘণ্টা পর্যন্ত বিতরণ করে। তার মধ্যে দেশসেবার মতো ধৈর্য আছে।’
সবশেষে অনন্ত বলেন, ‘আমরা তো সব সময় নিরপেক্ষ থেকেছি, ভালো কিছুর পক্ষে থেকেছি। যদি আমি নিজে সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।’
