ইরানে সভ্যতা ধ্বংসের হুমকি যুক্তরাষ্ট্রের জন্যই বিপদের: জো কেন্ট

· Prothom Alo

ইরানে হামলার বিরোধিতা করে গত মাসে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমনবিষয়ক শীর্ষ পদ থেকে ইস্তফা দেওয়া জো কেন্ট বলেছেন, ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার ট্রাম্পের হুমকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলবে।

Visit grenadier.co.za for more information.

সামাজিক যোগাযোগমাধ্যমে জো কেন্ট লিখেছেন, ‘এরপর বিশ্বে যুক্তরাষ্ট্রকে ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রতিনিধি হিসেবে দেখা হবে। এতে বিশ্বের সেরা পরাশক্তি হিসেবে আমাদের অবস্থানের অবসান ঘটবে। এটি আমাদের অর্থনীতিকে বিপর্যস্ত করবে এবং বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে ফেলবে।’

জো কেন্ট কে, তাঁর পদত্যাগ কি ইরান যুদ্ধে ট্রাম্পের মত পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে

যুক্তরাষ্ট্রের বিপর্যয় এড়ানোর সময় এখনো আছে উল্লেখ করে কেন্ট বলেন, ট্রাম্প যদি বেপরোয়া ক্রোধ এবং ধ্বংসের পথে না গিয়ে গঠনমূলক আলোচনার পথে হাঁটার সাহস দেখান, তবে এই বিপর্যয় এড়ানো সম্ভব।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে কেন্টের ইস্তফা ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় কোনো ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত মার্চে ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালকের পদ থেকে ইস্তফা দেন জো কেন্ট। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য ‘কোনো তাৎক্ষণিক হুমকি নয়’। যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান চালাতে চাপ দেওয়ার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন। তবে ট্রাম্প ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা কেন্টের এসব বক্তব্যের সমালোচনা করেন।

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান: গোয়েন্দা রিপোর্টমার্কিন সেনাপ্রধানকে হঠাৎ কেন পদত্যাগ করার নির্দেশ দিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথইরানের এখনো অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও হাজার হাজার ড্রোন মজুত আছে: মার্কিন গোয়েন্দা তথ্যট্রাম্প চাইলেই কি ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারবেন

Read full story at source