‘বুয়েটে ভর্তি হলাম '৮৩-৮৪ সালে। তখন বইমেলায় আসা শুরু করলাম। এসে দেখলাম যে বাংলা একাডেমির ভেতরের পুকুরের চারদিকে বইমেলাটা হয়। তখন আমারও মনে হলো যে একদিন এইখানে আমার বই বের হবে...' বন্ধুর বই অনুষ্ঠানের নবম পর্বের অতিথি হিসেবে লেখকজীবনের গল্প বলতে গিয়ে এভাবেই স্মৃতিচারণা করেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক।
বিগত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে বিশেষ লাইভ অনুষ্ঠান 'বন্ধুর বই'-এর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে ‘বন্ধুর বই, তৃতীয় মৌসুম'-এ ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ মেলার ১৮ দিনে ১৮টি পর্ব অনুষ্ঠিত হয়। পর্বগুলো দেখেছেন ৬০ হাজারের বেশি দর্শক এবং মন্তব্য করেছেন প্রায় ৩০০ জন।
Visit asg-reflektory.pl for more information.
অনারের সৌজন্যে বইমেলা থেকে ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুম‘নতুন লেখক আবুল বাশার। বাংলাদেশে উনি আমার কলিগ ছিলেন। খুব কাছ থেকে ওনাকে দেখেছি। খুব ভালো লেখক। অনেক পরিশ্রমী। আমি তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।' সৌদি আরব থেকে দশম পর্ব দেখে মন্তব্যে জীবনরেখা গল্পগ্রন্থের লেখক ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সভাপতি মো. আবুল বাশারকে অভিনন্দন জানিয়ে লিখেছেন সাকিল আহমেদ।
কথাসাহিত্যিক মোহিত কামাল ১৫তম পর্বের অতিথি ছিলেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে নতুনদের উদ্দেশে তিনি বলেন, ‘লেগে থাকতে হবে। নিজের পুরোনো লেখাগুলো পড়তে হবে। নিজের লেখা নিজেকেই সম্পাদনা করতে হবে। সম্পাদনা করার ক্ষমতা যখন জেগে উঠবে, আগের ভুলগুলো কমতে থাকবে। পাশাপাশি পড়তে হবে। পড়ার পাশাপাশি চোখকান খোলা রাখতে হবে।'
অনারের সৌজন্যে বইমেলা থেকে ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুম‘প্রথম আলো বন্ধুসভার যে বন্ধুরা লেখালেখি করেন কিংবা যাঁরা প্রথম আলোতে বিভিন্ন সময়ে লিখেছেন, নিজেরা বই প্রকাশ করেছেন, তাঁদের একটা কথা বলার প্ল্যাটফর্ম থাকা দরকার। সেই পরিপ্রেক্ষিতেই মনে হয়েছে, আমাদের (বন্ধুসভার) ১ লাখ ৫০ হাজারের বেশি ফলোয়ারের একটি ফেসবুক পেজ রয়েছে, একটি ইউটিউব চ্যানেল আছে, কেন আমরা বন্ধুদের বইয়ের গল্পগুলো, লেখার গল্পগুলো সেখানে প্রকাশ করব না। এই ভাবনা থেকেই বন্ধুর বই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া।' সমাপনী পর্বে অতিথি হিসেবে অংশ নিয়ে বন্ধুর বই উদ্যোগের ভাবনার গল্প জানান যে কবিতা জীবনানন্দের নয় কাব্যগ্রন্থের লেখক ও বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক।
‘বন্ধুর বই, তৃতীয় মৌসুম'-এর আয়োজন সাহিত্যাঙ্গনে ভালো সাড়া ফেলেছে বলে মনে করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। পরবর্তী সময়ে আরও বিস্তৃত পরিসরে এ আয়োজন করা হবে বলে জানান তিনি।
‘বন্ধুর বই, তৃতীয় মৌসুম' বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা মহানগর বন্ধুসভা। ১৮টি পর্বে লেখক ও সঞ্চালক হিসেবে ছিলেন—
অনারের সৌজন্যে বইমেলা থেকে ‘বন্ধুর বই’ তৃতীয় মৌসুমলেখক
আনিসুল হক, মোহিত কামাল, পল্লব মোহাইমেন, আশফাকুজ্জামান, আবুল বাশার, ফিরোজ এহতেশাম, তানজিনা হোসেন, নিশাত সুলতানা, জাফর সাদিক, মাহবুব পারভেজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী, বিশ্বজিৎ দাস, রশীদ এনাম, সাইদুল হাসান, মো. আবুল বাশার, সৌম্য আমিন, আতিকুর রহমান ও সাব্বির আহমেদ।
সঞ্চালক
ফরহাদ হোসেন মল্লিক, সাইমুম মৌসুমী বৃষ্টি, সৌমেন্দ্র গোস্বামী, হাসান মাহমুদ সম্রাট, মেঘা খেতান, তৌহিদুল ইসলাম, মামুন হোসাইন, বর্ণিক বৈশ্য, মুর্শিদা খন্দকার, তানভীর হাসান, রবিউল হাসান, মৌরি বিনতে আজাদ ও আফিয়া ইবনাত।
আহ্বায়ক, বন্ধুর বই : তৃতীয় মৌসুম
