উত্তর আমেরিকার বৃহত্তম সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী ‘কভারিংস ২০২৬’-এ অংশ নিয়েছে দেশের টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এক্স সিরামিকস গ্রুপ। গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনভেনশন সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যেখানে সারা বিশ্বের প্রস্তুতকারক, স্থপতি, ডিজাইনার ও সিরামিক খাতের উদ্যোক্তারা একত্র হয়েছিলেন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহিন মাজহার এবং উপদেষ্টা মুহাম্মদ শহিদুজ্জামান প্রদর্শনীতে কোম্পানির প্রতিনিধিত্ব করেন। প্রদর্শনী চলাকালে তাঁরা আন্তর্জাতিক অংশীদার, ক্রেতা ও শিল্প খাতের পেশাদারদের সঙ্গে মতবিনিময় করেন।
Visit casino-promo.biz for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাস ভেগাস কনভেনশন সেন্টারের নর্থ হলের ছিল এক্স সিরামিকসের স্টল। প্রদর্শনীতে এক্স সিরামিকসের সর্বশেষ উদ্ভাবন ও উন্নত পণ্য প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে মূলত আধুনিক সিরামিক উৎপাদনে বাংলাদেশের সক্ষমতাকেই তুলে ধরেছে এক্স সিরামিকস।
