পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

· Prothom Alo

পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ (পৌঁছানোর পর পাওয়া) ভিসা–সুবিধা স্থগিত করেছে কাতার। দোহায় পাকিস্তান দূতাবাস গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Visit freshyourfeel.org for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে থেকে ভিসা না নিয়ে কাতারে পৌঁছালে ইমিগ্রেশন কাউন্টারে ঢুকতে বাধা বা ঝামেলায় পড়তে পারেন পাকিস্তানের নাগরিকেরা।

দূতাবাস বলেছে, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য “অন অ্যারাইভাল” ভিসা–সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, এখন থেকে কাতার যাওয়ার আগে ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। এ লক্ষ্যে একটি নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করা হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা–সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে এতে ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করা হয়েছে।

কাতারে যেতে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের দাপ্তরিক মাধ্যমগুলোর সংবাদের দিকে নজর রাখতে এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভিসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

দোহায় অবস্থিত দূতাবাস পাকিস্তানের নাগরিকদের সহায়তার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে যাওয়ার আগে প্রয়োজনীয় সব তথ্য যাচাই করে নিতে অনুরোধ জানিয়েছে।

Read full story at source