নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে আজ শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
Visit milkshakeslot.online for more information.
পুলিশ বলেছে, গত বছর সেপ্টেম্বরে জেন–জি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তাঁর মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার একদিন পরেই তাঁদের গ্রেপ্তার করা হলো।
গত বছর নেপালে জেন–জিদের তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী অলি পদত্যাগে বাধ্য হন, তাঁর সরকারের পতন হয়। ওই আন্দোলনের পর গত ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।
কাঠমাণ্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে বলেন, ‘তাঁদের আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে যাবে।’
নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধের সেপ্টেম্বর মাসের ৮ ও ৯ তারিখ ওই বিক্ষোভ চলাকালে অন্তত ৭৭ জন নিহত হন।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগসামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার জেরে ওই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তবে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্ভোগের কারণে বহুদিন ধরেই জনমনে অসন্তোষ দানা বেঁধেছিল।
বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, নেপালে সারা দিন যা ঘটল