পিএসএলে অদ্ভুত কাণ্ড: সাদা বল হয়ে গেল মেরুন

· Prothom Alo

পিএসএলের নতুন মৌসুমে গতকাল প্রথম ম্যাচেই দেখা গেল বিরল দৃশ্য। ম্যাচে ব্যবহৃত সাদা বল হয়ে গেল মেরুন! আর সে কারণে পরিবর্তন করতে হয়েছে বলও।

Visit truewildgame.com for more information.

কেন বলের রং পরিবর্তন হয়েছে সেটা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, হায়দরাবাদ কিংসম্যানের মেরুন রঙের কিটের কারণেই বলের রং পাল্টে মেরুন হয়েছে। লাহোর কালান্দার্সের ইনিংসে ১৫তম ওভার শেষে বল পরিবর্তন করতে হয়।

১৫তম ওভার শেষে বল পাল্টানোর আগে বেশ কয়েক ওভার মেরুন রঙের বলেই খেলা হয়েছে। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে থেকেই খালি চোখে বলের ওপর মেরুন আভা স্পষ্ট দেখা যাচ্ছিল। হায়দরাবাদ অধিনায়ক মারনাস লাবুশেনও দাবি করেন, ম্যাচের দ্বিতীয় ওভারেই আম্পায়ারদের কাছে বিষয়টি তিনি জানান।

বল পরিবর্তন করছেন আম্পায়াররা

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হায়দরাবাদ অধিনায়ক লাবুশেন বলেন, ‘আমি আম্পায়ারদের বলেছি—কী হচ্ছে এসব? বল তো পুরো লাল হয়ে গেছে! নিশ্চিতভাবেই এটি পোশাক বা তেমন কিছু থেকে হয়েছে। আগে কখনো এমনটা দেখিনি, তবে প্যাডের রং বা ব্যাটের কিছু থেকে বলের গায়ে রং লাগতে দেখেছি। আশা করছি, আগামী রোববারের ম্যাচের আগেই আমরা এর সমাধান করে ফেলব।’

এক ম্যাচে চার একাদশ—পিএসএলে নতুন নিয়ম

লাহোর কালান্দার্সের পেসার হারিস রউফের মত ভিন্ন। তাঁর মতে, গ্যালারির সিট থেকেও বলের গায়ে রং লাগতে পারে। যদিও গাদ্দাফি স্টেডিয়ামের আসনগুলো সবুজ ও সাদা রঙের।

ম্যাচ শেষে এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কে বল পরিবর্তন করিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। কিটের কারণেই এমনটা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বল বেশ কয়েকবার মাঠের বাইরে যাওয়ায় গ্যালারির সিটের কারণেও এমনটা হতে পারে। যতক্ষণ ব্যাটসম্যানেরা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, তাঁরা খেলেছেন। যখন দেখতে সমস্যা হচ্ছিল, তখন হয়তো তাঁরা বল পরিবর্তন করেছেন। আমি ব্যাটিংয়ে নামলে প্রথম বলেই (বল) বদলে ফেলতে বলতাম।’

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে মজাও করেছে হেরে যাওয়া দল হায়দরাবাদ। লাহোর কালান্দার্সকে অভিনন্দন জানিয়ে এক পোস্টে তারা লিখেছে, ‘নিজেদের প্রথম পিঙ্ক বলের ম্যাচ জেতার জন্য অভিনন্দন!’

পিএসএল–অভিষেকে পারভেজের ১৪ রান, মোস্তাফিজের ১ উইকেট

Read full story at source