ঈদে শাড়ি-চুড়িতে হানিয়া আমির, মাহিরার সাদাকালো চার্ম আর দুরেফিশানের ক্ষীর-নান

· Prothom Alo

পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারত, বাংলাদেশ আর নেপালেও সমান জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, মাহিরা খান, দুরেফিশান সালিম, সাজাল আলি আর সাবা কামার। ঈদ কেমন কাটল তাঁদের এবার? চলুন ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি।

Visit catcrossgame.com for more information.

হানিয়া আমির

ক্রিমরঙা,সরু লালপেড়ে আর শর্ষে হলুদ-সাদা ফুলেল ব্লক করা সুতির তাঁতের শাড়িতে হানিয়ার লুকে যেন বাঙালি আমেজচুড়ি, নোজ রিং আর পার্ল নেকলেসের সঙ্গে অত্যন্ত হালকা সাজে সেজেছেন তিনিনজর কাড়ছে মেহেদির নকশায় প্রজাপতি আর তাতে বসানো পাত্তি

দুরেফিশান সালিম

দুরেফিশান সালিম পরেছেন আকাশী নীল এমব্রয়ডারি করা সাদা কামিজ আর ফারশি সালওয়ারন্যুড লিপসের মিনিমাল সাজেই দেখা যাচ্ছে এই সুন্দরী অভিনেত্রীকেনানির বাড়িতে ট্র্যাডিশনাল ক্ষীর দিয়ে নান উপভোগ করতে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে আছে স্পেশাল রেসিপির কাছনার গোস্ত

মাহিরা খান 

চুড়িদার আর ঝলমলে কাজ করা কামিজের সঙ্গে জুতি। ছবিটির সাদাকালো চার্মে অপূর্ব লাগছেন মাহিরা খানহাতভর্তি চুড়ি আর টানা দেওয়া ঝুমকার সঙ্গে মাঝে সিঁথি রেখে টেনে বেঁধেছেন চুল তিনি

সাজাল আলি 

ঘন কাজল আর ন্যুড লিপসের সঙ্গে হালকা টিন্টেড খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন সাজাল আলি ঈদের জন্য তিনি বেছে নিয়েছেন অফ হোয়াইট কারুকাজ করা লং কামিজ বড় ঝোলানো দুল নজর কাড়ছে

সাবা কামার 

সাবা কামার পরেছেন পাউডার ব্লু আনারকলি। তাতে ভরপুর সাদা কারুকাজ আর সাদা লেসের বর্ডারসফট কার্লস করে ছেড়ে রাখা চুলের সঙ্গে ঝুমকা পরেছেন তিনি

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source