তারাবাতির আলোয় হাসান মাহমুদ, শরীফুল–মুশফিক ছবি দিলেন ছেলের সঙ্গে

· Prothom Alo

আগের দিন শরীফুল ইসলাম ফেসবুকে লিখেছিলেন, ‘মাটির গন্ধ আর বাতাসের ছোঁয়ায় সুখের জীবনটা পাওয়া যায়।’ সবুজ ধানখেতের সামনে দাঁড়িয়ে তোলা ছবির এমন ক্যাপশনে বোঝাই যাচ্ছিল, সবার মতো গ্রামে ঈদ করতে গেছেন জাতীয় দলের এই পেসার।

আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে পঞ্চগড়ে নিজের বাড়ির সামনে ছেলের সঙ্গে ছবি ফেসবুকে আপলোড করেছেন শরীফুল। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

Visit saltysenoritaaz.org for more information.

গতকাল শুক্রবার চাঁদরাতে স্ত্রীর সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় দলের আরেক তারকা হাসান মাহমুদ। দুজন একসঙ্গে তারাবাতি জ্বালানোর এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ আপনার ও পরিবারের জীবনে আনন্দ বয়ে আনুক।’

ছেলের সঙ্গে শরীফুল

শুধু তাঁরা দুজনই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও। জাতীয় দলে তাঁদের সতীর্থ পারভেজ হোসেন ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক-প্রার্থনা করি সুখ, সমৃদ্ধি আর হাসিতে ভরে থাকুক প্রতিটি ঘর।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আফিফ হোসেন লিখেছেন, ‘কৃতজ্ঞতা, আত্মসমালোচনা ও আনন্দ উদ্‌যাপনের এক পবিত্র দিন। সর্বদা আপনার মঙ্গল ও কল্যাণ কামনা করি।’

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যৌথভাবে সিরিজ–সেরা হওয়া পেসার নাহিদ রানা লেখেন, ‘এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সাফল্য।’

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সিরিজের পরপরই ওমরাহ করতে গিয়েছেন। সেখান থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ‘ঈদ মোবারক’ লিখে ফেসবুকে পোস্ট করেছেন টেস্ট অধিনায়ক লিটন দাস।

ঈদের জামাতে ছেলের সঙ্গে মুশফিক

gসাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম এখন খেলছেন শুধুই টেস্ট। ঈদ করতে তিনি গেছেন বগুড়ায়।

সেখানে ঈদের জামাতে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনাদের (সবার) নেক আমল কবুল করুন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’ ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক ক্রিকেটার ও ক্রীড়াবিদও। সবারই প্রার্থনা, ‘ঈদটা ভালো কাটুক আপনার।’

সরকারের পরামর্শ নিয়ে পিএসএলে যাবেন মোস্তাফিজরা

Read full story at source