একেবারে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ইন্সট্যান্ট সরমালাই। ঘরে পাউরুটি,দুধ আর গাজর থাকলেই হবে। রেসিপি ও ছবি সেলিনা শিল্পী
Visit cat-cross.com for more information.
উপকরণ
পাউরুটি ১ প্যাকেট
তরল দুধ ১ কেজি
গাজর ৩০০ গ্রাম
গুঁড়া দুধ আধা কাপ
চিনি আধা কাপ বা স্বাদমতো
কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ
ঘি ২ টেবিল চামচ
এলাচ গুঁড়া আধা চামচ
লবণ এক চিমটি
বাদামকুচি আধা কাপ
প্রণালি
গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এবার কড়াইয়ে ঘি দিন। এরপর গাজর, চিনি, এলাচ গুঁড়া আর গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। হালুয়ার মত আঠালো হয়ে এলে নামিয়ে নিন।
এবার পাউরুটির চারপাশ কেটে নিন। তরল দুধে পাউরুটি ভিজিয়ে সাথে সাথে তুলে নিয়ে দুই হাতের তালুতে চেপে অতিরিক্ত দুধ ঝরিয়ে নিন। এবার পাউরুটি মাঝে গাজরের হালুয়া গোল করে রেখে চারপাশ থেকে পাউরুটি এনে মুড়িয়ে আলতো ভাবে চেপে চেপে গোল করে নিন।
এবার তরল দুধ জ্বাল করে ঘন করে নিন। গুঁড়া দুধ,বাদাম,চিনি মেশান। কাস্টার্ড পাউডার মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। বেশি ঘন বা বেশি পাতলা হবে না। মাঝামাঝি একটা ঘনত্বে এলে নামিয়ে গরম থাকতেই মিষ্টির ওপর ঢেলে নিন।
এর আগে যে পাত্রে পরিবেশন করবেন তাতে মিষ্টিগুলো সাজিয়ে রাখবেন। ফ্রিজে রেখে ঠান্ডা হলে ওপরে বাদামকুচি দিয়ে পরিবেশন করুন গাজরের পুর ভরা মজাদার ইন্সট্যান্ট সরমালাই।
