ঈদের ছুটিতে দেখতে পারো নতুন এই ৫ মুভি

· Prothom Alo

অবসর সময়ে অনেকেরই পছন্দের কাজের তালিকায় থাকে মুভি দেখা। বাইরে ঘোরাঘুরি বা দাওয়াত পর্ব শেষে যখন সবাই মিলে একটু নিরিবিলি সময় পাও তখন ভালো মুভি দেখতে ভালো লাগে। তাই এবারের ঈদে তোমাদের ছুটিকে আরও মজার করে তুলতে পারে যেসব মুভি, সেগুলোর কথাই জানাব। ছোট ভাই-বোন, মা-বাবার সঙ্গে মুভিগুলো দেখে তোমরা বেশ মজার সময় কাটাতে পারবে।

এলিও আসছে জুনের মাঝামাঝি

১. এলিয়ো

Visit goldparty.lat for more information.

১১ বছরের শিশু এলিয়োর সব সময়ের ইচ্ছা ভিনগ্রহের প্রাণীরা যেন তাকে মহাকাশে নিয়ে যায়। একদিন এলিয়োর পাঠানো একটি সিগন্যাল দুর্ঘটনাক্রমে পৌঁছে যায় এলিয়েনদের কাছে। তারা এলিয়োকে তুলে নিয়ে যায় মহাকাশের এক অজানা ভিনগ্রহে। সেখানে এক অদ্ভুত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এলিয়েনরা এলিয়োকে ভুল করে পৃথিবীর প্রতিনিধি মনে করে বসে। এই ভুল বোঝাবুঝি ও মহাকাশের বিচিত্র সব প্রাণীর সঙ্গে বন্ধুত্বের এক দারুণ অভিযান নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেটেড মুভি এলিয়ো। পিক্সারের এই মুভি কল্পনার ভিনগ্রহী জগৎকে একদম নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরেছে। ১ ঘণ্টা ৪০ মিনিটের এই দুর্দান্ত মুভিটি গত বছর মুক্তি পেয়েছে। মুভির আইএমডিবিতে রেটিং ৮.৩।

ফোর্টনাইট কীভাবে গেমের দুনিয়া জয় করলসদ্য মুক্তি পাওয়া সুপারম্যান সিনেমার একটি দৃশ্য।

২. সুপারম্যান

গত বছরে মুক্তি পাওয়া নতুন সুপারম্যান মুভিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই মুভিতে দেখা যায়, অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও সুপারম্যান কীভাবে সাধারণ মানুষের মতো আবেগ আর নৈতিকতা নিয়ে লড়াই করেন। মানুষের জীবন বাঁচানো আর শক্তিশালী শত্রুদের মোকাবিলা করার পাশাপাশি তার মানবিক দিকটি এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মুভিটি বিশেষ দিক হলো এর ভিজ্যুয়াল এফেক্ট ও অ্যাকশন দৃশ্য। তবে শুধু মারামারি নয়, এতে আত্মত্যাগ আর সাহসিকতার এক গভীর বার্তাও রয়েছে। ছোটবড় সবার জন্যই মুভিটি টানটান উত্তেজনা আর বিনোদনের এক দারুণ অভিজ্ঞতা। মুভিটা প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের। আর আইএমডিবি রেটিং ৭।

৩. জুটোপিয়া ২

প্রথমবারের মতো এবারও জুডি হপস (জেনিফার গুডউইন) ও নিক ওয়াইল্ডকে (জেসন বেটম্যান) নামতে হয় জুটোপিয়ার রঙিন এবং বৈচিত্র্যময় শহরে নতুন রহস্য উদ্ঘাটনে। তবে এবার তাদের চ্যালেঞ্জটি যেন আরেকটু কঠিন। এবার শুধু শহরের নিরাপত্তা নয়, সেই সঙ্গে তাদের বন্ধুত্ব নিয়েও কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। প্রথম চলচ্চিত্রের মতো এই সিকুয়েলেও রয়েছে রোমাঞ্চকর সব অ্যাডভেঞ্চার এবং মজার সব সংলাপ। সিকুয়েলটি পরিচালনা করেছেন জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড। যাঁরা প্রথম জুটোপিয়া মুভিটির সঙ্গেও যুক্ত ছিলেন। গল্পটা লিখেছেন ফিল জনস্টন ও জ্যারেড বুশ। প্রায় ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই নতুন মুভিতে তোমাদের জন্য অপেক্ষা করছে চমক। মুভির আইএমডিবিতে রেটিং ৭.৪।

মানসিক চাপ কমাতে যে স্টুডিওর মুভি দেখা যেতে পারে‘আ মাইনক্রাফট মুভি’র দৃশ্য। আইএমডিবি

৪. এ মাইনক্রাফট মুভি

তোমরা যারা মাইনক্রাফট গেমটি পছন্দ করো, তাদের জন্য এটি সেরা মুভি হতে পারে। চারজন সাধারণ মানুষ হুট করে মাইনক্রাফটের সেই অদ্ভুত কিউবিক দুনিয়ায় ঢুকে পড়ে। তাদের বেঁচে থাকার লড়াই আর ড্রাগনদের সঙ্গে যুদ্ধ নিয়েই এই লাইভ অ্যাকশন মুভিটি। নিজেদের চেনা পৃথিবীতে ফিরে যেতে হলে তাদের পাড়ি দিতে হবে বিচিত্র সব পথ। সেই অভিযানে তারা পাশে পায় স্টিভ নামে এক দক্ষ কারিগরকে। স্টিভের সহায়তায় সেই অদ্ভুত জগতের নানা কলাকৌশল আয়ত্ত করে তারা বাড়ি ফেরার চেষ্টা করে। দ্য মাইনক্রাফট মুভি শুধু গেমারদের জন্য নয়। যারা মাইনক্রাফট তেমন বোঝে না বা জানতে চায় এর বিশাল দুনিয়া সম্পর্কে, তারাও এই মুভির অ্যাডভেঞ্চারে মুগ্ধ হবে। যারা নতুন কিছু দেখতে পছন্দ করো, তাদের কাছে বেশ ভালো লাগতে পারে। প্রায় ১ ঘণ্টা ৪১ মিনিটের এই মুভি। আইএমডিবিতে রেটিং ৫.৬।

মাইনক্রাফট কেন এত জনপ্রিয়

৫. হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন

তোমরা যারা ড্রাগন আর ভাইকিংদের রোমাঞ্চকর লড়াই পছন্দ করো, তাদের জন্য গত বছর মুক্তি পাওয়া হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগনের লাইভ অ্যাকশন মুভিটি হতে পারে সেরা। এটি কিন্তু আগের অ্যানিমেশন মুভি নয়, বরং বাস্তবের মানুষের অভিনয় আর উন্নত প্রযুক্তির মিশেলে তৈরি। গল্পের মূল চরিত্র হিকাপ একজন কিশোর ভাইকিং, যার গোত্র ড্রাগনদের প্রধান শত্রু মনে করে। কিন্তু হিকাপ একটি আহত ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব করে পুরো ধারণাটি বদলে দেয়। এই মুভিটিতে দেখা যাবে কীভাবে মানুষ আর ড্রাগন একে অপরের শত্রু থেকে বন্ধু হয়ে ওঠে। ২ ঘণ্টা ৫ মিনিটের এই মুভিটিতে ড্রাগনের পিঠে চড়ে ওড়ার দৃশ্যগুলো তোমাদের মুগ্ধ করবে। বন্ধুত্বের পাশাপাশি সাহসিকতা আর বুদ্ধির জোরে কীভাবে বড় বড় সমস্যার সমাধান করা যায়, তাই এই মুভিতে দেখা মিলবে। আইএমডিবিতে রেটিং ৭.৭।

Read full story at source