বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে মোট ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ মার্চ সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন ইন্টারভিউ) মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।
Visit milkshakeslot.online for more information.
পদের বিবরণ ও বেতন—
১. শাখা ব্যবস্থাপক (১০ জন): স্নাতকোত্তর পাস এবং ২ বছরের অভিজ্ঞতা। বেতন ৪১,৪০৫ টাকা।
২. ঋণ ও উন্নয়ন কর্মকর্তা—অভিজ্ঞ (২৫ জন): স্নাতকোত্তর বা স্নাতক পাস এবং ১ বছরের অভিজ্ঞতা। বেতন ২৯,৩৪৭ থেকে ৩০,৮১৫ টাকা।
৩. ঋণ ও উন্নয়ন কর্মকর্তা—অনভিজ্ঞ (২৫ জন): স্নাতকোত্তর বা স্নাতক পাস। শিক্ষানবিশকালে বেতন ২০,০০০ টাকা, স্থায়ীকরণে ৩০,৮১৫ টাকা পর্যন্ত।
যোগ্যতা ও শর্তাবলি—
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১বিশেষ শর্ত—
ধূমপায়ী ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের প্রয়োজন নেই। নির্বাচিতদের নিজ পরিবারে বাল্যবিবাহ রোধের অঙ্গীকার করতে হবে।
যানবাহন: শাখা ব্যবস্থাপকদের নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। উন্নয়ন কর্মকর্তাদের সাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে (সাইকেল থাকলে ৬ মাসের মধ্যে মোটরসাইকেল কেনা বাধ্যতামূলক)।
সাক্ষাৎকারের তারিখ ও স্থান—
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ মার্চ ২০২৬, সকাল ১০টায় প্রয়োজনীয় নথিপত্রসহ নিচের যেকোনো একটি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে:
কক্সবাজার কেন্দ্র: বাসা নং-৭৫, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।
কুমিল্লা কেন্দ্র: বাড়ি নং-২৮৮ (ইসলাম মঞ্জিল), পশ্চিম বাগিচাগাঁও, কুমিল্লা।
সাক্ষাৎকারের সময় ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সব সনদের মূল কপি ও ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা সঙ্গে আনতে হবে।
সুযোগ-সুবিধা—
স্থায়ী কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস এবং নারী কর্মীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকার সুবিধা দেওয়া হয়।
বিআইডব্লিউটিএতে ৯ থেকে ১৬ গ্রেডে চাকরি, পদ ৫৪