প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালের ১৮ মার্চ প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। ট্রাস্ট আয়োজিত ১৬৭তম সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক বলেন, ‘মানসিক চাপ বা অ্যাংজাইটি বর্তমান সময়ে আমাদের নিত্যসঙ্গী। এই চাপ সামলাতে ৫টি পদক্ষেপ দারুণ কাজ করে। যেমন-
Visit asg-reflektory.pl for more information.
দর্শন: আপনার চারপাশকে গভীরভাবে দেখুন।
শ্রবণ: আশেপাশের শব্দগুলো মনোযোগ দিয়ে শুনুন।
ঘ্রাণ: চারপাশের স্বাভাবিক ঘ্রাণ অনুভব করার চেষ্টা করুন।
স্বাদ: মুখের ভেতরের স্বাভাবিক স্বাদ গ্রহণের চেষ্টা করুন।
স্পর্শ: আপনি যেখানে অবস্থান করছেন বা যা ছুঁয়ে আছেন, তা অনুভব করুন।
চাপের সময় আমরা অতীতে বা ভবিষ্যতে হারিয়ে যাই। যখন আমরা আমাদের এই পাঁচটি ইন্দ্রিয়কে সক্রিয় করি, তখন মস্তিষ্ক বর্তমানে ফিরে আসে। এতে মন শান্ত হয় এবং চাপ থেকে বের হওয়ার পথ পাওয়া যায়।’
