গরমের দিনে ঠান্ডা পানি পান করলে কী ক্ষতি

· Prothom Alo

গরমের দিনে বরফ দেওয়া এক গ্লাস ঠান্ডা পানি বা লেবুর শরবত দেখতে পেলে কার না ভালো লাগে! বাইরে থেকে ঘেমে–নেয়ে বাসায় ফেরার পর মনে হয়, উফ্! এক গ্লাস ঠান্ডা পানি পেলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু তুমি হয়তো অনেক সময় বড়দের কাছে শুনেছ, খবরদার! রোদ থেকে এসে এত ঠান্ডা পানি খাস না, হজম হবে না! অথবা ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে! ইন্টারনেটেও অনেকে এমন কথা বলেন। কিন্তু আসলেই কি তা–ই?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেডিক্যাল কলেজের পুষ্টিবিদ ডায়ান লিন্ডসে–অ্যাডলার বলছেন, ঠান্ডা পানির এই বদনাম একদমই মিথ্যা! ঠান্ডা পানি পান করলে তোমার হজমের কোনো সমস্যা হবে না। কারণ, আমাদের শরীর ভীষণ স্মার্ট যন্ত্র। তুমি যখন ঠান্ডা পানি পান করো, পাকস্থলীতে যাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই শরীর সেটাকে নিজের তাপমাত্রার সমান গরম করে নেয়। তাই হজম হওয়া বা খাবার থেকে পুষ্টি পাওয়ার ক্ষেত্রে পানি ঠান্ডা না গরম, তাতে কিছুই যায় আসে না!

Visit catcross.org for more information.

তুমি যখন মাঠে ফুটবল খেলো, সাইকেল চালাও বা রোদে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করো, তখন তোমার শরীর ভীষণ গরম হয়ে যায়।

তাহলে কি সারাক্ষণই ফ্রিজের ঠান্ডা পানি পান করা যাবে? না, ব্যাপারটা ঠিক এমনও নয়। চিকিৎসকেরা বলছেন, কিছু কিছু সময় ঠান্ডা পানি এড়িয়ে চলাই তোমার জন্য ভালো। যেমন তোমার যদি খুব সর্দি লাগে বা নাক বন্ধ থাকে, তবে ঠান্ডা পানি পান করলে নাকের সর্দি আরও ঘন হয়ে জমে যেতে পারে। তখন আরাম পাওয়ার জন্য ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি, চা বা গরম স্যুপ খাওয়াই বুদ্ধিমানের কাজ।

সমুদ্রের পানি কেন পান করা যায় না

আবার অনেক সময় খুব ঠান্ডা শরবত বা আইসক্রিম খেলে মাথায় হঠাৎ একটা তীক্ষ্ণ ব্যথা হয়। একে বলে ব্রেন ফ্রিজ। আবার অনেকের ঠান্ডা পানি পান করলে দাঁত শিরশির করে ওঠে। তোমার যদি এমন হয়, তবে বরফ–ঠান্ডা পানির বদলে সাধারণ তাপমাত্রার পানি পান করাই ভালো। যাদের ঠান্ডা লাগলে অ্যাজমা বা মাইগ্রেন বাড়ে, তাদের অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলা উচিত।

কিন্তু কিছু কিছু সময় ঠান্ডা পানি পান করা শরীরের জন্য দারুণ উপকারী। তুমি যখন মাঠে ফুটবল খেলো, সাইকেল চালাও বা রোদে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করো, তখন তোমার শরীর ভীষণ গরম হয়ে যায়। ঘেমে একাকার অবস্থা হয়! এ সময় শরীরকে দ্রুত ঠান্ডা করতে এক গ্লাস ঠান্ডা পানি জাদুর মতো কাজ করে। এটি শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।

যে ঝরনায় পানি ওপরের দিকে ওঠে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেডিক্যাল কলেজের পুষ্টিবিদ ডায়ান লিন্ডসে–অ্যাডলার বলছেন, ঠান্ডা পানির এই বদনাম একদমই মিথ্যা! ঠান্ডা পানি পান করলে তোমার হজমের কোনো সমস্যা হবে না।

গরমের দিনে আমরা অনেক ঘামি। তখন শরীরকে সুস্থ ও সতেজ রাখতে প্রচুর পানি পান করা দরকার। পুষ্টিবিদেরা বলছেন, গরমের দিনে সাধারণ পানির চেয়ে ঠান্ডা পানি পানে আমাদের বেশি ভালো লাগে। আর ঠান্ডা পানি হলে যদি তুমি বেশি করে খাও, তবে সেটাই তোমার জন্য ভালো!

আসল কথা হলো, পানি ঠান্ডা নাকি গরম, তা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। শীতকালে হয়তো হালকা গরম পানি পানে ভালো লাগে, আবার গরমে ঠান্ডা পানি। সবচেয়ে জরুরি হলো, তোমার শরীর যেন সারা দিন পর্যাপ্ত পানি পায়। তাই গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পান করো, আর বন্ধুদের সঙ্গে খেলাধুলায় আনন্দে মেতে থাকো!

সূত্র: পপুলার সায়েন্সবোতলজাত পানি খেলে শরীরে ঢোকে ৯০ হাজার অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক

Read full story at source