রাজধানীর কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিশুদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো।
Visit lebandit.lat for more information.
আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোর প্রশাসন বিভাগের পক্ষ থেকে এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ২৮০ জনের জন্য ইফতারি ও রাতের খাবার পৌঁছে দেওয়া হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তারিকুর রহমান ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিশুরা। কারওয়ান বাজার, ঢাকা। ৩ মার্চপরে মোনাজাত পরিচালনা করেন জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়ার হিফজ বিভাগের প্রধান হাফেজ ফয়জুর রহমান। মোনাজাতে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ এবং উন্নতি কামনা করা হয়।
ইফতার ও মোনাজাতে উপস্থিত ছিলেন জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা তায়্যিব আহমাদ, প্রথম আলোর হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান, আঞ্চলিক সংবাদ বিষয়ক সম্পাদক তুহিন সাইফুল্লাহ, হেড অব ফার্স্ট নিউজ ইমাম হোসেন সাঈদ, বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ, আইটি বিভাগের উপপ্রধান মো. মনোয়ার আজম, প্রশাসন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীরসহ অনেকে।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা। জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা। কারওয়ান বাজার, ঢাকা। ৩ মার্চএতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রথম আলোর উদ্যোগে দেওয়া ইফতারির মধ্যে ছিল খেজুর, বেগুনি, পেঁয়াজু, ছোলা, মুড়ি, আলুর চপ, জিলাপি ও ফ্রুট ড্রিংকস। সঙ্গে রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি।
এর আগে ২ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার প্রায় সাড়ে ৮০০ শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছিল প্রথম আলো।
