চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও প্রচণ্ড কালবৈশাখীর পূর্বাভাস

· Prothom Alo

চলতি মার্চ মাসে দেশে একাধিক প্রচণ্ড কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দেওয়া মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে দেশ প্রায় বৃষ্টিশূন্য ছিল। তবে এ মাসে একাধিক দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার এ মাসে একাধিক মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও হতে পারে।

Visit xsportfeed.life for more information.

আবহাওয়া অফিস প্রতি মাসের শুরুতে ওই মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়। সেই পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে এ মাসে বৃষ্টি, শিলাবৃষ্টিসহ দুই থেকে তিনটি মাঝারি ধরনের এবং এক থেকে দুটি প্রচণ্ড কালবৈশাখী হতে পারে।

এ মাসে ইতিমধ্যে বেড়ে যাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে দেশের পশ্চিম ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগের মাসের আবহাওয়া পরিস্থিতিও তুলে ধরা হয়েছে।

সেই প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৯৯.৪%) বৃষ্টিপাত হয়েছে। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ফেব্রুয়ারি মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটিতে এ তাপমাত্রা ছিল ১৮ ফেব্রুয়ারি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

Read full story at source