পাঠকের ছবি (২৮ ফেব্রুয়ারি ২০২৬)

· Prothom Alo

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।ছবি: সাদিয়া আলম রূপন্তী

Visit sportnewz.click for more information.

নীল আকাশের নীরবতায়, শিমুলের লাল রংটা ঠিক যেন ভালোবাসার এক নীরব স্বীকারোক্তি। জোতপাড়া, কুমারখালী, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলাআমাদের দেশের অধিকাংশ নদ–নদীর আশপাশে গড়ে উঠেছে অপরিকল্পিত শিল্পকারখানা। করতোয়া নদীর শাখা ফুলজোড় নদের এই বেহাল অবস্থার জন্য দায়ী শিল্পকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাএটি গ্রামের একটি কাপড় শুকানোর দৃশ্য। বসন্তের মৃদু বাতাসে প্রকৃতির এমন মনকাড়া দৃশ্য মনটা ভালো করে দেয়। ছবিটি সম্প্রতি মুন্সিগঞ্জের কাজী কসবা থেকে তোলাআমগাছে মুকুল আসা শুরু করেছে। বাগবাড়ি, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। ছবিটি সম্প্রতি তোলাগাছে গাছে পাখির ডাকাডাকি। দূরে কোথাও মাইকে কেউ বলে যাচ্ছেন, ‘একটি শোক সংবাদ...ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ একদিন সব নিস্তব্ধ হয়ে যায়, সব আওয়াজ বন্ধ হয়ে যায়। সব সৌন্দর্য ম্লান হয়ে যায়। ছবিটি সম্প্রতি ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে তোলাডালে ডালে শিমুলের লাল; বসন্তের ক্যানভাসে ফুটে থাকা এক অমলিন বীরগাথা। মধ্যপাড়া ভরমোহনী, সলঙ্গা, সিরাজগঞ্জছোট পথে হাঁটতে জানলে কেউ পথ আটকাতে পারে না। এক পথ রুদ্ধ করলে আরেক পথ আমন্ত্রণ জানায়। ছবিটি সম্প্রতি ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে তোলাসুযোগ বুঝে ছোঁ মেরে ঘায়েল করার লক্ষ্যে শিকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মাছরাঙাটি। ভাটারপাড়া, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Read full story at source