পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরুর প্রস্তুতি

· Prothom Alo

পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। এদিন প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Visit zeppelin.cool for more information.

পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য বগুড়া জেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকেও বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা কর্মকর্তারা। নতুন এ কর্মসূচির প্রস্তুতি ঘিরে গ্রামজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা। এসব নিয়েই এই ছবির গল্প।

‘ফ্যামিলি কার্ড’ এর বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা কর্মকর্তারা নিজেদের পরিবারের তথ্য দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন স্থানীয়রা ফরম পূরণ শেষে স্বাক্ষর নেওয়া হচ্ছে তথ্যদাতার জাতীয় পরিচয়পত্র দেখে তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে ফরমে স্বাক্ষর করছেন তিনি জাতীয় পরিচয়পত্র দেখে তথ্য লিপিবদ্ধ, ফরম পূরণ শেষে স্বাক্ষর—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা

Read full story at source